নিজস্ব প্রতিবেদক: যশোরে দুই গাঁজা বিক্রেতাকে আটক করা হয়েছে। তারা হচ্ছে, শহরের চাঁচড়ার রাজবাড়ী মধ্যপাড়া ছফের আলীর ছেলে কেছমত আলী ও শহরের বেজপাড়া চোপদারপাড়াস্থ বর্তমানে সদর উপজেলার হৈবতপুর দক্ষিণ পাড়া (বারীনগর সাতমাইল বাজার) হাফেজ মোহাম্মদ মাহবুবুর রহমানের বাড়ির ভাড়াটিয়া মুকুল শিকদার। এ ঘটনায় কোতোয়ালি থানায় মাদক আইনে পৃথক দু’টি মামলা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর যশোরের ক সার্কেলের সদস্যরা জানান, শনিবার হৈবতপুর দক্ষিণপাড়ায় মুকুল শিকদারের বাড়িতে অভিযান চালায়। এ সময় ঘরের তোষকের নীচ থেকে ১১০ গ্রাম গাঁজা উদ্ধার করে।
অপরদিকে, শনিবার ১০ ডিসেম্বর রাতে চাঁচড়ার মধ্যপাড়া গ্রামের ওয়ায়িছ সেকেন্দার লুলুর মৎস্য হ্যাচারির পাড় থেকে কেছমত আলীকে ২শ’ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে পুলিশ। তাদেরকে রোববার আদালতে সোপর্দ করা হয়েছে।