নিজস্ব প্রতিবেদক: গাঁজা বেচাকেনার অভিযোগে পুলিশ দুই বিক্রেতাকে আটক করেছে। উদ্ধার করেছে চারশ’ গ্রাম গাঁজা। তারা হচ্ছে, যশোর শহরের কাজীপাড়া পুরাতন কসবার বর্তমানে সদর উপজেলার বিরামপুর ফকিরের মোড় এলাকার মৃত খোরশেদ মোল্লা ওরফে মোরশেদ মোল্লার ছেলে তিতাস ওরফে মাহমুদুর রহমান ও যশোর শহরের সার্কিট হাউজপাড়া (বারিক জোয়াদ্দারের বাড়ির ভাড়াটিয়া) মৃত মিজানুর রহমানের ছেলে আরাফাত হোসেন। শনিবার দুপুরে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।
থানা সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে পুলিশ শহরের খড়কী কলাবাগান পাড়াস্থ জনৈক রেখার বাড়ির সামনে চাতালের উপর থেকে আরাফাত হোসেনকে আটক করে। এ সময় তার কাছ থেকে ২শ’ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদে জানায়,
গোপালগঞ্জ জেলার কাশিয়ানি থানার দক্ষিণ ফুকরা গ্রামের বর্তমানে যশোর শহরের খড়কী কলাবাগান পাড়া (জনৈক রেখা এর বাড়ির ভাড়াটিয়া) বিল্লাল শেখের ছেলে শান্ত ইসলাম মিলে দীর্ঘদিন যাবত গাঁজা বেচাকেনার করে আসছে। অপরদিকে, শহরের হযরত গরীবশাহ রহ মাজার শরীফের পিছনে ভৈরব নদীর পাড়ে উত্তর পাশে ফাঁকা জায়গা থেকে তিতাস ওরফে মাহমুদুর রহমানকে আটক করে। এসময় তার কাছ থেকে ২শ’ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।