নিজস্ব প্রতিবেদক: যশোরে যৌতুকের টাকার জন্য গৃহবধূকে মারপিটসহ হত্যার চেষ্টার অভিযোগে স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মামলা হয়েছে। বুধবার রাতে মামলাটি করেন যশোর সদর উপজেলার আদর্শ গোপালপুর পূর্বপাড়া গ্রামের মুশফিকুর রহমান পাল্টুর স্ত্রী রুনা খাতুন।
মামলায় আসামি করেছেন, সদর উপজেলার আদর্শ গোপালপুর দক্ষিণপাড়ার আব্দুল মান্নান সরদারের ছেলে হাসান হাবিব ও তার মা সালেহা বেগম।
বাদী মামলায় বলেন, চলতি বছরের ৩০ জানুয়ারি তার মেয়ে মাহাবুবা মুশফিক ওরফে শিমুর (২২) সাথে হাসান হাবিবের বিয়ে হয়। বিয়ের পর হাসান হাবিব তার মায়ের প্ররোচণায় যৌতুকের টাকার জন্য নির্যাতন করতে থাকে। গৃহবধূকে খুন জখমের হুমকি দিতে থাকে। শিমুর কাছ থেকে জেনে টাকা স্বর্ণালংকরসহ বিভিন্ন আসবাবপত্রসহ ১১ লাখ ২৬ হাজার টাকা যৌতুক হিসেবে প্রদান করেন।
তারপরও গত ২২ অক্টোবর যৌতুকের টাকার জন্য ফের নির্যাতন করে। গত ৩০ অক্টোবর ৫ লাখ টাকা দাবি করলে ২লাখ টাকা এনে দেয়। ৩ লাখ টাকা না দেয়ায় শিমুকে মারপিট করা হয়। ৩১ অক্টোবর গৃহবধূকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।