নিজস্ব প্রতিবেদক
যশোরে ভাষা দিবস সামনে রেখে চার দিন ব্যাপী চিত্র প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকেলে চাঁদের হাট যশোরের আয়োজনে যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরিতে এই চিত্র প্রদর্শনীর উদ্বোধন করা হয়।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁদের হাট যশোরের উপদেষ্টা রুরাল রিকন্সট্রাকশন ফাউন্ডেশন (আরআরএফ) নির্বাহী পরিচালক ফিলিপ বিশ^াস। উপস্থিত ছিলেন, চাঁদের হাট যশোরের সভাপতি ফরাজি আহমেদ সাঈদ বুলবুল, যশোর আর্ট কলেজের প্রভাষক চিত্র শিল্পী কৃষি গৌতম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদের হাটের উপদেষ্টা ও যশোর ইনস্টিটিউশনের সাধারণ সম্পাদক ডা. আবুল কালাম আজাদ লিটু।
উল্লেখ্য, চাঁদের হাট যশোর প্রতিবছর ২১ শে ফেব্রুয়ারি সামনে রেখে একুশের চেতনায় বিভিন্ন ধরণের চিত্রকর্ম প্রতিযোগিতা ও প্রদর্শনের আয়োজন করে থাকে। সেই ধারাবাহিকতায় এবছরও আট জেলার ২১ জন বরেণ্য চিত্র শিল্পিদের আ৭কা চিত্র কর্ম নিয়ে প্রদর্শনীর আয়োজন করেছে। প্রতিদিন বিকাল ৩ টা থেকে রাত ৮ টা পর্যন্ত এই চিত্র কর্ম প্রদর্শনীর জন্য পাবলিক লাইব্রেরিতে রাখা হবে। ২১ টা চিত্রকর্মের ভিন্ন ভিন্ন মূল্য নির্ধারণ করা হয়েছে। সর্বনিন্ম ৮ হাজার টাকা থেকে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত এক একটা চিত্রের দাম নির্ধারণ করা হয়েছে।
