নিজস্ব প্রতিবেদক
যশোরে চাকুসহ নয়ন হোসেন নামে এক দুর্বৃত্তকে একটি চাইনিজ কুড়ালসহ আটক করেছে পুলিশ। গত ৬ মে রাতে সদর উপজেলার আবাদ কচুয়া গ্রামের হাসিনার মোড়ে আহম্মদ আলীর চায়ের দোকানের সামনে থেকে তাকে আটক করা হয়। আটক নয়ন হোসেন একই গ্রামের জামাল মোল্যার ছেলে।
কোতোয়ালি থানার এসআই হুমায়ুন আহমদ জানিয়েছেন, ওয়ারেন্ট তামিল ডিউটির উদ্দেশ্যে গত ৬ মে রাতে কচুয়া ইউনিয়নের আবাদ কচুয়ায় যান। এসময় সন্দেহ মূলকভাবে নয়ন মোল্যাকে আটক করা হয়। তার কাছ থেকে একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়। এই ঘটনায় তার বিরুদ্ধে মামলা দিয়ে পরদিন ৭ মে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
