কল্যাণ রিপোর্ট
যশোর কোতয়ালি থানা পুলিশ রহমত (১৯) নামে এক যুবককে ট্রাকের চোরাই পার্টস বিক্রির সময় আটক করেছে। রহমতের বাড়ি সাতক্ষীরা সদর উপজেলার থানাঘাটা গ্রামের শাহাদৎ চেয়ারম্যানের বাড়ির পাশে।
কোতয়ালি থানার এসআই আব্দুর রহমান জানিয়েছেন, গত শুক্রবার সন্ধ্যার দিকে শংকরপুর এলাকার ছোটনের মোড়ের একটি চায়ের দোকানের সামনে চোরাই মালামাল বিক্রি হচ্ছে গোপন সূত্রে এমন সংবাদ পেয়ে সন্ধ্যা ৬টার দিকে সেখানে অভিযান চালিয়ে রহমতকে আটক করা হয়। সে স্বীকার করে সাতক্ষীরা সদর উপজেলার রসুলপুর গ্রামের আব্দুল্লাহ ট্রাকের স্ট্যাটার মটর পার্টস চুরি করে তার কাছে দিলে সে শংকরপুর নিয়ে আসে। এই ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে।