নিজস্ব প্রতিবেদক
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ‘ছাত্রদলের বহু ইতিহাস ঐতিহ্য রয়েছে। স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে সব আন্দোলনে ছাত্রদল নেতৃত্ব দিয়েছে। ছাত্ররাই ভাষা আন্দোলনে নেতৃত্ব দিয়েছে, ৬৯ এর গণঅভ্যুত্থান, ৭১ মুক্তিযুদ্ধ করেছে। এই ছাত্ররাই প্রথমেই নিজের বুকের রক্ত রাজপথে ঢেলে দিয়েছে। তাহলে কেন এই স্বৈরশাসকের কাছে কেন ছাত্ররা মাথা নোয়াবে। এই কর্তৃত্ববাদী স্বৈরশাসকের বিরুদ্ধে দেশে আরেকবার যুদ্ধ হবে। সেই যুদ্ধের হাতিয়ার হবে ছাত্রদল। বুধবার সন্ধ্যায় যশোর শহরের চারখাম্বামোড়স্থ হোটেল ওরিয়ন চত্বরে আয়োজিত খুলনা বিভাগীয় ছাত্রদলের ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।
কেন্দ্রীয় ছাত্রদলের আয়োজনে শামসুজ্জামান দুদু আরো বলেন, বাংলাদেশে যা কিছুই করে ছাত্ররা করে, ছাত্রদল করে। জিয়ার সৈনিকরা করে। খালেদা জিয়া-তারেক জিয়ার সৈনিকরা করে। এই ছাত্রদলের উপর আমরা শুধু ভরসা করি না। রয়েছে বিশ^াস আস্থা দৃঢ়তা। এই সমাজে ছাত্রদলই কর্তৃত্ববাদী শাসনকে মাটি থেকে চিরদিনের মতো উপড়িয়ে তুলতে পারে। খালেদা জিয়াকে মুক্ত করতে পারবো।
ছাত্রদলের সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবণের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, সহ সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, সহ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল, জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম, সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সদস্য মফিকুল হাসান তৃপ্তি, কেন্দ্রীয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আবু আফসান ইয়াহিয়া, জেলা ছাত্রদলের সভাপতির রাজিদুর রহমান সাগর, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি প্রমুখ। অনুষ্ঠান সঞ্চলনা করেন ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল। ইফতার মাহফিলে খুলনা বিভাগের ১০টি জেলার বিভিন্ন ইউনিটের ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সর্বশেষ
- বিদ্যুৎ সাশ্রয় : সারাদেশে রাত ৮টার মধ্যে সব দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত
- ইফার বই বিক্রয় সহকারী নজরুল কোটিপতির রহস্য কী ?
- এসএসসিতে নকল ঠেকাতে কঠোর যশোর শিক্ষা বোর্ড
- হেঁটে হেঁটে প্রধানমন্ত্রীর তদারকি
- জ্বালানিতে প্রতিদিন ১৬৭ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার : প্রতিমন্ত্রী অমিত
- রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাস পদ্মা নদীতে পড়ে গেল, যাত্রীর উদ্ধারে অভিযান শুরু
- ২৫ মার্চ গণহত্যা দিবসে দেশব্যাপী এক মিনিট ‘ব্ল্যাকআউট’ কর্মসূচি
- ইরান যুদ্ধে কূল-কিনারা পাচ্ছেন না ট্রাম্প, খুঁজছেন বের হওয়ার পথ
