নিজস্ব প্রতিবেদক
যশোরে জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাই আমির হোসেনের (৫৫) ওপর হামলা করেছে আরেক ভাই শাহাবুদ্দিন ও তার লোকজন। ঠেকালে গেলে বৃদ্ধা মা রহিমা বেগম (৭৫) ও ভাইয়ের স্ত্রী জোহরা বেগম (৩৭) আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে সদরের চুড়ামনকাটির সাজিয়ালি গ্রামে।
বৃদ্ধা রহিমা বেগম বলেন, স্বামীর রেখে যাওয়া সম্পত্তি ভাগবাটোয়ারার পর ভিটা বাড়িতে বড় ছেলেকে নিয়ে বসবাস করছেন। মেঝো ছেলে শাহাবুদ্দিনের ওই ভিটা বাড়ির উপর নজর পড়েছে। এরই জেরে সকালে শাহাবুদ্দিন পাড়া প্রতিবেশি ইসলাম, কালামসহ কয়েকজনকে নিয়ে বড় ছেলে আমির হোসেনের সাথে বাকবিতা-ায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে তাকে পিটিয়ে আহত করে। আমি ও বড় ছেলের স্ত্রী ঠেকাতে গেলে আমাদেরকেও পিটিয়ে আহত করে। স্থানীয়রা উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক হাসিব মোহাম্মদ আলী হাসান জানান, তাদের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এর মধ্যে একজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন ও অন্য দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা সকলেই আশংকামুক্ত।
