নিজস্ব প্রতিবেদক: যশোরে জমি নিয়ে পূর্ব শত্রুতার কারণে একই পরিবারের তিনজনকে জখম করা হয়েছে। মঙ্গলবার সকালে সদরের কাজীপুর গ্রামে আহতদের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। এব্যাপারে মারপিট ও ছিনতাইয়ের ঘটনায় কোতোয়ালি থানায় ফারুক হোসেন একটি অভিযোগ করেছেন।
যশোর কোতোয়ালি থানার উপ-পরিদর্শক এসআই রেজাউল ইসলাম অভিযোগের সত্যতা নিশ্চিত করেছেন। আহতরা হলেন ওই গ্রামের হারুন-অর-রশিদের ছেলে ফারুক হোসেন (৪০), হারুন অর রশিদ এর স্ত্রী রুপিয়া খাতুন (৬৫) ও ফারুক হোসেনের স্ত্রী নার্গিস আক্তার (৩০)। গুরুতর আহত অবস্থায তাদেরকে যশোর জেনারেল হাসপাতলে ভর্তি করা হয়েছে।
কোতোয়ালি থানায় করা অভিযোগে উল্লেখ করেছেন জমি জায়গা নিয়ে পূর্ব শত্রুতার কারণে গতকাল আহতদের বাড়িতে একই এলাকার নুর ইসলাম, মুরাদ হোসেন, রিপন হোসেন, রুবেল হোসেন, শাকিল হোসেন, শামীম হোসেন, এনামুল হোসেন, দিলুসহ কয়েকজন তাদেরকে মারপিট করে বাড়ির আসবাবপত্র ভাঙচুর করে এবং নগদ টাকা ছিনতাই করে নিয়ে যায়।
এসময় ফারুক হোসেন তার মা রুপিয়া খাতুন ও স্ত্রী নার্গিস বেগম গুরুতর আহত হন।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আহমেদ তারেক শামস চৌধুরী বলেন, একই পরিবারের তিনজন জখম অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন। তারা আশংকামুক্ত।