নিজস্ব প্রতিবেদক: ১৮-৪০ বছর বয়সী তরুণ নাগরিকদের সংগঠিত করার লক্ষ্যে যশোরে আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো আন্তর্জাতিক ব্যবসায়িক সংগঠন জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই)। শুক্রবার সন্ধ্যায় শহরের একটি অভিজাত হোটেলে আনুষ্ঠানিকতা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোরের জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান। বিশেষ অতিথি ছিলেন সিআইডির পুলিশ সুপার মহিউদ্দিন আহমেদ, যশোরের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন, দৈনিক গ্রামের কাগজ সম্পাদক মবিনুল ইসলাম মবিন, জেসিআই কেন্দ্রীয় সভাপতি নেওয়াজ মোর্শেদ।
উদ্বোধনী অনুষ্ঠানে জেসিআই যশোর জেলা পরিচালনা পর্ষদ ঘোষণা করা হয়। নবনির্বাচিত সভাপতি ব্যারিস্টার শেখ মতিউর রহমান, নির্বাহী সহসভাপতি শেখ সুবর্ণা রসুল, সহসভাপতি জুবায়ের আক্তার, রেদওয়ান আলম চৌধুরী, মহাসচিব শেখ মাহমুদুল হাসান,
কোষাধ্যক্ষ আমিনুর রহমান, সাধারণ আইনি পরামর্শক ওমর সাইফ রিদয়, স্থানীয় পরিচালক তৈমুর রেজা, আরাফাত হোসেন, নাহিদ হাসান, ফারহানা শাহরিন ফারিয়া। পর্ষদের ৪ চেয়ারপার্সন হলেন ফয়সাল মুকুট, ইফতেখার আলম, আসিফ রহমান জুম্মন, নাহিন সিদ্দিকী অনিক।
১ Comment
বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী যে স্বপ্ন দেখেছেন স্মার্ট বাংলাদেশ গড়ার আমরা হব তার সৈনিক. আমরাই গর্ব আমাদের স্বপ্নের বাংলাদেশ নিজেদের জন্য ও আমাদের প্রজন্মের জন্য ।