নিজস্ব প্রতিবেদক
যশোর সদরের রাজারহাট এলাকায় ট্রাকচাপায় ইদ্রিস আলী নামে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন মোটরসাইকেল চালক আবুল কালাম আজাদ।
সোমবার সকালে যশোর-খুলনা মহাসড়কের রাজারহাটে এই দুর্ঘটনা ঘটে। নিহত ইদ্রিস আলী যশোর শহরের পালবাড়ি এলাকার আব্দুল হালিমের ছেলে। আহত আবুল কালাম আজাদ গাজীরহাট পুরাতন কসবা এলাকার সাইফুর রহমানের ছেলে।
যশোর নওয়াপাড়া হাইওয়ে পুলিশের এস আই শাহ আলম বলেন, ইদ্রিস আলী ও আবুল কালাম আজাদ মোটরসাইকেল যোগে যশোর থেকে খুলনার দিকে যাচ্ছিলেন। রাজারহাট বাজার এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে একই দিকে যাওয়া ট্রাক চাপা দিলে তারা গুরুতর আহত হন। উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ইদ্রিস আলীকে মৃত ঘোষণা করেন। আবুল কালাম আজাদ গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।
আরও পড়ুন: যশোরে বাস চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
