নিজস্ব প্রতিবেদক
ফ্ল্যাট দখল, চাঁদাবাজি, বোমা হামলা ও হত্যার হুমকি দেয়া হচ্ছে দাবি করে সংবাদ সম্মেলন করেছেন যশোরের স্থানীয় ডেভেলপার প্রতিষ্ঠান এসএইচ বিল্ডার্সের পরিচালক এস এম রফিকুল ইসলাম হীরক।
রোববার (৯ নভেম্বর) দুপুরে প্রেসক্লাব যশোরে তিনি সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন। এ সময় জমির মালিক রশিদুল হাসান মনা, শুভাকাক্সক্ষক্ষী টিপু সুলতানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে হীরক দাবি করেন, যশোর শহরের ওয়াপদা অফিসের সামনে কারবালা রোডে ‘হাসান টাওয়ার’ নামে একটি বহুতল ভবন নির্মাণের কাজ তিনি ডেভোলপার হিসেবে করে আসছিলেন। কিন্তু ভবনটির ষষ্ঠ তলার দক্ষিণ-পশ্চিম পাশের একটি ফ্ল্যাটের তালা ভেঙে তাসলিমা হাসান, হাসান, তার ছেলে মেহেরাফ, আত্মীয় আনোয়ার গাজী, তুষার গাজী ও জিসানসহ কয়েকজন জোরপূর্বক দখল করে নেন।
তিনি বলেন, দখলকারীরা ফ্ল্যাটের নির্মাণসামগ্রী লুট করে প্রায় সাত লাখ টাকার ক্ষতি করেছে এবং ফ্ল্যাটে থাকা সামগ্রী ভাঙচুর করে আরও দেড় লাখ টাকার ক্ষতি সাধন করেছে।
তিনি দাবি করেন দীর্ঘ প্রায় ১২ বছর ধরে তারা অত্যাচার নির্যাতন চালাচ্ছে আমার পরিবারের প্রতি। গত ৩০ ও ৩১ অক্টোবর রাতে ওই একই স্থানে ধারাবাহিকভাবে দুটি বোমা হামলার ঘটনা ঘটে, যা তাকে ও তার মাকে হত্যার উদ্দেশ্যে করা হয়েছে বলে তিনি দাবি করেন। হামলার পর তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
এস এম রফিকুল ইসলাম হীরক জানান, তাসলিমা হাসান ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে তাকে নানা উপায়ে হয়রানি করছে। তারা আমার গোডাউনের মালামাল বিক্রি করে দিয়েছে,অবৈধভাবে দোকানঘর নির্মাণ করেছে এবং বিভিন্ন সময়ে ফোনে হত্যার হুমকিও দিয়েছে। এসব বিষয়ে একাধিকবার কোতোয়ালি মডেল থানায় জিডি করা হলেও এখনো কোনো আইনি প্রতিকার পাননি। তিনি ও তার পরিবারের জীবনের নিরাপত্তা দাবি করেছেন। এসব কারণে এস এম রফিকুল ইসলাম হীরকের মা প্রায় অসুস্থ হয়ে পড়েন। তিনি বলেন একজন বড় মাপের পুলিশ কর্মকর্তার ভয় দেখান তাসলিমা হাসান ও তার পরিবারের সদস্যরা।
সর্বশেষ
- পট-শেওলা-কচুরিপানায় ‘বন্দী’ ভৈরব
- বিরামপুরে স্কুলের রাস্তা দখল করে প্রাচীর, ঝুঁকিতে কোমলমতি শিক্ষার্থীরা
- যশোরে সরকারি জমিতে দখলদারদের রাজত্ব
- ৫ মাসেই মিষ্টির সংসদ-যাত্রার ইতি!
- জাবির হোটেলে আগুন-লুটপাটের মামলায় তদন্তে শনাক্ত হয়নি কেউ
- স্বপ্ন ছুঁয়ে বিশ্বমঞ্চে যবিপ্রবি
- যশোরে টিসিবির পণ্যে মানের হরিলুট!
- ‘ক্লিন হার্ট’ নিয়ে সরকারের সিদ্ধান্ত স্পষ্ট করলেন স্বরাষ্ট্রমন্ত্রী
