নিজস্ব প্রতিবেদক: যশোর তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন হয়েছে। রোববার সকাল ১০ টায় সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে মেলার উদ্বোধন করেন যশোরের জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান। মেলায় ৩১ টি স্টল প্রদর্শন করা হচ্ছে।
এসব স্টলে বিভিন্ন কৃষিপণ্য, কৃষি যন্ত্রাংশ ও চাষির আধুনিক কলাকৌশল বিষয় বিভিন্ন প্রযুক্তি প্রদর্শন করা হয়েছে।
মেলার আনুষ্ঠানিক উদ্বাধনের পর অতিথিবৃন্দ স্টল পরিদর্শন করেন। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপ দাশের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান, যশোর সদর উপজেলা চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মঞ্জুরুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা সাজ্জাদ হোসেনসহ আরো অনেকে।