নিজস্ব প্রতিবেদক
যশোরে আব্দুল্লাহ হোসেন হৃদয় (২২) ও আব্দুল আল খালিদ (১৮) নামে দু’যুবক ছুরিকাহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে বুধবার রাত ১১টার দিকে শহরের পুরাতন কসবা বিবি রোড শিশু একাডেমির পাশে। ছুরিকাহত আব্দুল্লাহ হোসেন হৃদয় পুলিশ লাইন লিচুবাগান এলাকার নুর ইসলাম বাবুর ছেলে। আব্দুল্লাহ আল খালিদ একই এলাকার হায়দার আলীর ছেলে।
হৃদয় জানিয়েছেন, রাত ৯টার দিকে তারা দুইজন শিশু একাডেমীর পাশে আম বাগানে দাঁড়িয়ে ছিলেন। এসময় ওই এলাকার জিসান ও সানিমসহ কয়েকজন এসে তাদের উপর হামলা চালায় এবং এলোপাতাড়ি ছুরিকাঘাত করলে তারা আহত হন। জিসান জানিয়েছেন, এক সপ্তাহ আগে রায়হানকে তিনি ডিবি পুলিশের কাছে ধরিয়ে দিয়েছিলেন। ওই ঘটনার জের ধরে তারা তাদেরকে ছুরিকাঘাত করে। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক হাসিব মোহা. আলী হাসান জানান, তাদের পায়ে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাদেরকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়।
