নিজস্ব প্রতিবেদক: যশোরে গলায় ফাঁস দিয়ে গতকাল নববধূসহ দুইজন আত্মহত্যা করেছেন। নিহতারা হলেন, সদরের চুড়ামনকাটি বাজারের ব্র্যাক অফিসের পাশের তরিকুল ইসলামের মেয়ে মিম আক্তার (১৮) ও বাঘাড়পাড়ার হলিহট্ট গ্রামের সাফিয়া বেগম (৪৫)।
মৃত মিমের স্বজন জানান, শুক্রবার সকালে নিজ ঘরে ফ্যানের সাথে উড়না প্যাচানো অবস্থায় দেখতে পেয়ে চিৎকার চেচাঁমেচি করলে আশেপাশের লোকজন এসে পুলিশকে খবর দেয়। গত সাত রমজান শনিবার (৯ এপ্রিল) মিমের বিয়ে হয়। ঈদের পর আনুষ্ঠানিকভাবে বিয়ে সম্পন্ন হওয়ার কথা রয়েছে। মিমের পেটে ব্যাথা ও তার মানসিক সমস্যা ছিলো বলে জানান পরিবারের লোকজন।
অপরদিকে নিজ বসতবাড়িতে ঘরের মধ্যে দরজা লাগিয়ে পরিবারের সকলের অগোচরে বাঁশের আড়ার সহিত গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন সাফিয়া বেগম। পারিবারিক সূত্রে জানা যায় সাফিয়া বেগম স্বামী পরিত্যক্ত হওয়ায় পিতার বাড়িতে বসবাস করতেন। শুক্রবার ভোর রাতে সেহরির সময় পাশের ঘরের ভাই ও ভাবি তার ঘুম থেকে ওঠা দেখতে পান। কিন্তু সকাল পার হতে চললেও ঘুম থেকে না উঠায় বাড়ির লোকজন তাকে ডাকতে গেলে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয়া অবস্থায় দেখতে পান।
।