উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিডব্লিউসিসিআই) তত্ত্বাবধানে ও জয়তী সোসাইটি যশোরের পরিচালনায় আগ্রহী নারীদের উদ্যোক্তা তৈরি ও উন্নয়নের লক্ষ্যে ৩ মাস মেয়াদী বিউটিফিকেশন অ্যান্ড এন্টারপ্রেনারসিপ ডেভেলপমেন্ট প্রশিক্ষণ কোর্স গত ১৬ সেপ্টেম্বর শুরু হয়ে ৯ ডিসেম্বর সম্পন্ন হয়। প্রশিক্ষণে ২৫ জন নারী অংশ নেন।
প্রশিক্ষণ কোর্সটির প্রথম ব্যাচের কার্যক্রম বৃহস্পতিবার সমাপ্ত হওয়ায় প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ প্রদান ও জয়তী সোসাইটির পক্ষ থেকে বিশেষ উপহার প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্পন্দন পত্রিকার নির্বাহী সম্পাদক মাহাবুব আলম লাবলু। বিশেষ অতিথি ছিলেন বিডব্লিউসিসি প্রতিনিধি রাজিয়া সুলতানা, জয়তী সোসাইটির ম্যানেজার (অর্থ ও প্রশাসন) অসীম কুমার বিশ^াস। উপস্থিত ছিলেন-ইন্টারপ্রেনারশীপ ডেভেলপমেন্ট ট্রেইনার নার্গিস আনিসা পিয়া, কোর্সের প্রধান প্রশিক্ষক মরিয়ম নার্গিস ও সহকারী প্রশিক্ষক সামিয়া রহমান মুক্তা প্রমুখ। জয়তী সোসাইটির পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সংস্থার ব্যবসা কেন্দ্রের ব্যবস্থাপক হাজেরা খাতুন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জয়তীর ৬০ ঊর্ধ্ব নারীসেবা কর্মসূচির সভাপতি নূরুল ইসলাম। সঞ্চালনা করেন জয়তী সোসাইটির ইউনিট ম্যানেজার শাহানাজ পারভীন রুপা। – প্রেসবিজ্ঞপ্তি