নিজস্ব প্রতিবেদক
যশোরে পাবলিক সার্ভিস দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে র্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে যশোর কালেক্টরেট চত্বরে র্যালির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান। উপস্থিত ছিলেন স্থানীয় সরকার যশোরের উপ-পরিচালক রফিকুল হাসানসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা। এদিকে ঝিকরগাছা উপজেলা পরিষদে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল হক।
‘সবার আগের সুশাসন জনসেবায় উদ্ভাবন’ এ প্রতিপাদ্য বিষয় নিয়ে আলোচনায় অংশ নেন ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শাহাজান সিরাজ, সহকারী কমিশনার (ভূমি) একেএম মামুনুর রশিদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কামরুজ্জামান জাহাঙ্গীর, ঝিকরগাছা মহিলা কলেজের উপাধ্যক্ষ ইলিয়াস উদ্দীন, প্রকল্প কর্মকর্তা পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রমুখ। আলোচনা সভায় কর্মকর্তা বৃন্দ জনগণের সেবায় সকল কর্মকর্তা-কর্মচারীদেরকে আন্তরিকতার সাথে কাজ করার ব্যাপারে সচেতন হওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। সভায় উপজেলা পর্যায়ের সকল সরকারি কর্মকর্তা উপস্থিত ছিলেন।
