নিজস্ব প্রতিবেদক: যশোরে গরীব, অসহায় ও দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে জেলা পুলিশ। মঙ্গলবার বিকেলে শহরের মণিহার প্রাঙ্গণে পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার তিনশ’জনের মাঝে এই ইফতার সামগ্রী বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল, জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, অতিরিক্ত পুলিশ সুপার ক-সার্কেল বেলাল হোসাইন, কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম ও ডিবি পুলিশের ওসি রূপন কুমার সরদার প্রমুখ।