নিজস্ব প্রতিবেদক: যশোর কোতোয়ালি ও সাজিয়ালী পুলিশ ক্যাম্পের সদস্যরা পৃথক অভিযান চালিয়ে সাড়ে চারশ’ গ্রাম গাঁজাসহ তিনজনকে আটক করেছেন।
এরা হচ্ছে, সদর উপজেলার নুরপুর দক্ষিণ পাড়ার মৃত আনোয়ার হোসেন বাবুর ছেলে মিরাজ হোসেন, চুড়ামনকাটি ইউনিয়নের বাগডাঙ্গা গ্রামের আবুল কালাম আজাদের ছেলে রাসেল ও নওদাগ্রাম মোমিননগর গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে ইকবাল হোসেন। আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। তাদেরকে রোববার দুপুরে আদালতে সোপর্দ করা হয়।
সাজিয়ালী পুলিশ ক্যাম্পের সদস্যরা জানান, ওই ক্যাম্পের একদল পুলিশ শনিবার ৩ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৭ টায় বাগডাঙ্গা গ্রামের রাসেলের বাড়ির পিছনে খালি জায়গায় অভিযান চালিয়ে রাসেল ও তার সহযোগী ইকবাল হোসেনকে গ্রেফতার করে।
তাদের কাছ থেকে ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে। অপরদিকে কোতোয়ালি থানা পুলিশ শনিবার রাত ৯ টায় গোপন সূত্রে খবর পেয়ে সদরের নুরপুর দক্ষিণপাড়াস্থ জনৈক কবিরের বাড়ির সামনে গাঁজা বিক্রির সময় মিরাজ হোসেনকে ২১০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে।