নিজস্ব প্রতিবেদক: যশোর শহরের পৌর পার্কে এক যুবক ছুরিকাহত হয়েছেন। আহত যুবক বেনাপোলের গাজীপুর গ্রামের পারভেজ হোসেন (১৯)।
গতকাল সকালে পৌর পার্কে বান্ধবীর সাথে আলোচনা করার সময় পার্কের পুকুর পাড়ে অজ্ঞাত ৭/৮ যুবকের সাথে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ওই যুবকেরা তাদের গতিরোধ করে এবং পারভেজকে ছুরিকাঘাত করে চলে যায়। স্থানীয়রা আহত পারভেজকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে।
জরুরি বিভাগের চিকিৎসক শাহিনুর রহমান সোহাগ বলেন, সন্ধ্যায় পারভেজ নামে এক যুবক ছুরিকাহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। তার অবস্থা আশংকামুক্ত। কোতোয়ালি থানার ওসি তাজুল ইসলাম বলেন, বিষয়টি জেনেছি। তদন্ত করে দেখা হচ্ছে।