নিজস্ব প্রতিবেদক: যশোর জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে দুই জন মৃত্যুবরণকারী সদস্যের পরিবারকে এককালীন ৫০ হাজার টাকা করে এক লাখ টাকা অনুদান দেয়া হয়েছে। মৃত্যুবরণকারী সদস্যরা হলেন মরহুম নাসির উদ্দীন (সদস্য নং ৬৩৮০) এবং শুশান্ত কুমার কুন্ডু (সদস্য নং ২৪০)। শনিবার সংগঠনের সদস্যরা উপস্থিত থেকে এ অর্থ প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি আজিজুল আলম মিন্টু, সাধারণ সম্পাদক সেলিম রেজা মিঠু, সহ- সভাপতি আবু হাসান, শাহেদ হোসেন জনি, রবিউল ইসলাম লবিন, যুগ্ম সম্পাদক ষষ্ঠী কুমার দত্ত, সহ- সাধারণ সম্পাদক কাজী কামরুল ইসলাম, মুজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক শেখ হারুন অর রশিদ ফুলু, প্রচার সম্পাদক মিজানুর রহমান মিজু প্রমুখ।
আরও পড়ুন: ফরিদপুরে বিএনপির বিভাগীয় সমাবেশ শুরু