নিজস্ব প্রতিবেদক
বাইসাইকেল চুরি করে পালানোর সময় সাহাবার হোসেন (২৫) নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। তিনি যশোর সদর উপজেলার কামারগুন্যা গ্রামের মৃত আবু হানিফ মোল্লার ছেলে।
জোতরহিমপুর গ্রামের হাসান আলী (৫০) কোতোয়ালি থানায় দায়েরকরা এজাহারে উল্লেখ করেছেন, তিনি শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে তার গ্রামের বটতলার মাঠের একটি ডিপটিউবওয়েলের কাছে ৫ হাজার টাকা মূল্যের বাইসাইকেলটি রেখে পাশের জমির আইল কাঁটতে যান। আধাঘণ্টা পর এসে দেখেন বাইসাইকেলটি নেই। অনেক খোঁজাখুজি করে পরে জানতে পারেন হাশিমপুর তেতুঁলতালা মোড়ে কতিপয় লোকজন একটি বাইসাইকেলসহ এক ব্যক্তিকে আটক করে রেখেছে। তিনি সেখানে গিয়ে তার বাইসাইকেলটি সনাক্ত করেন। সেখানে থাকা লোকজনের সামনে আসামি সাহাবার সাইকেল চুরির কথা স্বীকার করে। পরে স্থানীয় ইছালী ক্যাম্পের পুলিশের কাছে সংবাদ দিলে পুলিশ তাকে আটক করে। এবং বাইসাইকেলটি উদ্ধার করে।
