নিজস্ব প্রতিবেদক: যশোরে বারি উদ্ভাবিত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র যশোরের সেমিনার কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়।
আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. কাওছার উদ্দীন আহমেদের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন। বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাব যশোরের সম্পাদক এসএম তৌহিদুর রহমান, আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আশরাফুল আলম। কর্মশালা সঞ্চালনা করেন বৈজ্ঞানিক কর্মকর্তা হাফিজুর রহমান। কর্মশালায় কৃষিপণ্য চাষাবাদ উন্নয়নমুখী করে তোলার ব্যাপারে বিভিন্ন ফুটেজ প্রদর্শন করা হয়।