নিজস্ব প্রতিবেদক
যশোরে একটি বার্মিজ চাকুসহ চার যুবককে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো, শহরের বারান্দীপাড়া আমতলা মোড়ের গিয়াস উদ্দিনের ছেলে বরকত আলী সাফা (২১), আশরাফুল ইসলামের ছেলে হাসিবুল ইসলাম (১৯), পূর্ব বারান্দী মোল্লাপাড়া প্রাইমারি স্কুলের সামনের ওসমান গণির ছেলে ইয়াসিন আরাফাত (২১) এবং মোল্লাপাড়া কবরস্থান রোডের মোক্তার আলীর ছেলে জিসান (১৯)।
সদর পুলিশ ফাঁড়ির এসআই ইমরানুর কীবর জানিয়েছেন, গত শুক্রবার রাতে শহরের বড় বাজার এইচএমএম রোডের আশরাফুল আলম ধনুর বিউটি সু নামক দোকানের সামনে কতিপয় যুবক ক্ষমতার দাপট দেখানোর জন্য সেখানে অবস্থান করছে এমন সংবাদ পেয়ে অভিযান চালানো হয়। রাত পৌনে ১০টার দিকে সেখানে গিয়ে চারজনকে আটক করা হয়। পরে তাদের তল্লাশি করে সাফার প্যান্টের পকেট থেকে ১টি স্টিলের চাকু উদ্ধার করা হয়। এই ঘটনায় চারজনের নামে দ্রুত বিচার আইনে কোতোয়ালি থানায় মামলা হয়েছে।
