নিজস্ব প্রতিবেদক
যশোর সদর উপজেলা বিএনপির প্রয়াত সভাপতি নূর-উন-নবীর প্রথম মৃত্যুবার্ষিকী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে শনিবার পালন করা হয়েছে। এদিন কারবালায় কবর জিয়ারতের মধ্যে দিয়ে কর্মসূচি শুরু করা হয়। এসময় উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, যশোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, আহ্বায়ক কমিটির সদস্য গোলাম রেজা দুলু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জারুল হক খোকন, সাবেক সাধারণ সম্পাদক কাজী আজম, নগর বিএনপির সাধারন সম্পাদক এহসানুল হক সেতু প্রমুখ।
পরে বাসভবনে পরিবারের পক্ষ থেকে দোয়া মাহফিল গরীবদের মধ্যে খাদ্য বিতরণ করা হয়। এছাড়া বসুন্দিায়া ও কচুয়া ইউনিয়ন বিএনপির পক্ষ থেকেও নূর-উন-নবীর মৃত্যুবার্ষিকীতে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।
