কল্যাণ রিপোর্ট: যশোরে গোয়েন্দা ও থানা পুলিশের যৌথ অভিযানে ২৭ মামলার আসামি যশোরের শংকরপুর আশ্রম রোড এলাকার আবু জাফর (৩৪) কে অস্ত্র গুলিসহ গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে যশোর চাচড়া রায় পাড়া আঞ্চলিক প্রাণি রোগ অনুসন্ধান গবেষণাগারের প্রধান গেটের সামনে অভিযান চালিয়ে আবু জাফর কে একটি বিদেশী পিস্তলসহ গ্রেপ্তার করেন। যশোর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত অফিস ইনচার্জ রুপণ কুমার সরকার বলেন, তার বিরুদ্ধে যশোর কোতোয়ালি থানাসহ বিভিন্ন থানায় অস্ত্র, বিস্ফোরক ও মাদকদ্রব্যসহ ২৭ টি মামলা রয়েছে। এ সময়ে তার কাছ থেকে এক রাউন্ড গুলি ও দুটি ককটেলও জব্দ করেছে পুলিশ।
শুক্রবার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে রায়পাড়া প্রাণিসম্পদ কেন্দ্রের সামনে অভিযান চালিয়ে তাকে একটি পিস্তল, এক রাউন্ড গুলি ও দুটি অবিস্ফোরিত বোমাসহ গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে আরেকটি বেআইনি অস্ত্র ও বিস্ফোরক মামলা দিয়ে আদালতে হস্তান্তর করা হয়েছে।