নিজস্ব প্রতিবেদক
বুধবার যশোর আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রে (বারি) বিটি বেগুন সম্পর্কিত এক মতবিনিময় সভা ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী পরিচালক ড. শেখ মো. বখতিয়ার।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বিটি বেগুন আধুনিক প্রযুক্তির মাধ্যমে উৎপাদন হচ্ছে। বিটি বেগুনে ফল ও ডগা ছিদ্র পোকার আক্রমণ হয় না। ২০১৪ সাল থেকে দেশে ৬৫ যশোর আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রে (বারি) যশোরের উদ্যোগে এক মাঠ দিবস অনুষ্ঠানে কৃষক বিটি বেগুন চাষের প্রতি ঝুঁকে পড়েছে। দেশে ২০ ভাগ সবজি চাষের জমিতে বর্তমান বিটি বেগুন চাষ করা হচ্ছে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্রের কর্নেল ইউনিভার্সিটি’র কলেজ অফ এগ্রিকালচার অ্যান্ড লাইফ সায়েন্সেসের গ্লোবাল ডেভেলপমেন্টের রিসার্চ প্রফেসর এবং ফিড দ্য ফিউচার ইন্সেক্ট রেজিস্ট্যান্ট এগপ্ল্যান্ট পার্টনারশিপ প্রকল্পের পরিচালক ম্যারিসেলিস অ্যাসেভেদো। সভাপতিত্ব করেন যশোর আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. কাউসার উদ্দিন আহমেদ। সঞ্চালনা করেন ড. নাসির উদ্দিন মাহমুদ।
