নিজস্ব প্রতিবেদক: যশোর সদরের বাহাদুরপুর ঋষিপাড়ায় গতকাল নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে সচেতনতা বৃদ্ধিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
‘নারী ও কন্যা নির্যাতন বন্ধ করি, নতুন সমাজ নির্মাণ করি’ এই শ্লোগানকে সামনে রেখে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য হাবিবা শেফা, জেলা কমিটির সাধারণ সম্পাদক তন্দ্রা ভট্টাচার্য্য, জেলা কমিটির লিগ্যাল এইড সম্পাদক অ্যাডভোকেট কামরুন নাহার কনাসহ মহিলা পরিষদের নেতৃবৃন্দ।