নিজস্ব প্রতিবেদক: যশোরে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ চারজনকে আটক করেছে পুলিশ। তারা হচ্ছেন নতুন উপশহর এফ ব্লক ১২৮ নং বাড়ির আক্কাস আলী হাওলাদারের ছেলে ইয়াছিন হাওলাদার ওরফে রনি, উপশহর ডি ব্লক ১২৮ নং বাড়ির জলিল হোসেনের ছেলে ইমরান হোসেন, ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার ভাজনকান্দা গ্রামের বর্তমানে যশোর শহরের বেজপাড়া বনানী রোড শাহনাজের বাড়ির ভাড়াটিয়া দেলোয়ার হোসেনের মেয়ে পলি খাতুন ও যশোর শহরের বেজপাড়া কবরস্থানের পিছনে হান্নানের বাড়ির ভাড়াটিয়া (মনিহার পিকআপ স্ট্যান্ডের লেভার) মৃত আবুল হোসেনের ছেলে রিপন।
এ ঘটনায় কোতোয়ালি থানায় মাদক আইনে পৃথক চারটি মামলা হয়েছে। গ্রেফতারকৃতদের শুক্রবার ১১ নভেম্বর আদালতে সোপর্দ করা হয়েেেছ।
সদর পুলিশ ফাঁড়ি মতে, বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের মনিহার মোড় এলাকায় গাঁজা বেচাকেনার সময় সদর পুুলিশ ফাঁড়ি রিপনকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ১৫২ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। অপরদিকে, কোতয়ালি থানার এক এসআইসহ একদল পুলিশ বৃহস্পতিবার সকালে শহরের বেজপাড়া বনানী রোডের শাহনাজের বাড়ির ভাড়াটিয়া জনৈক দেলোয়ারের ভাড়া বাড়ির সামনে থেকে পলি খাতুনকে গ্রেফতার করে।
এসময় তার কাছ থেকে ২০পিস ইয়াবা উদ্ধার করা হয়। ডিবি পুলিশ বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের বেজপাড় পূজার মাঠের মোড়স্থ জনৈক হাসান তারিক টিপু ও মহসিনের সামনে থেকে ইমরান হোসেনকে ১৭ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করে।
এছাড়া উপশহর পুলিশ ক্যাম্পের সদস্যরা বৃহস্পতিবার সন্ধ্যায় সদর উপজেলার শেখহাটি জামরুলতলা বাজার তারা মসজিদের পাশে ইয়াবা বেচাকেনার সময় ইয়াছিন হাওলাদার রনিকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে ২৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়।