যশোরে ‘নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের’ উদ্যোগে মিটআপ এবং পণ্য প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় ডিসি বাংলো রোডে টনি খান ইনিস্টিটিউটে পণ্য প্রদর্শনী অনুষ্ঠানে আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের ভলেন্টার ও উদ্যোক্তা জেসমিন রোজ।
বক্তব্য দেন ফাউন্ডেশনের ডিস্ট্রিক অ্যাম্বাসেডর ইউনুচ আলী, উদ্যোক্তা ও কমিউনিটি ভলেন্টার মেহেদি হাসান রুবেল, কমিউনিটি ভলেন্টার সুজা জামান, সালাহ উদ্দিন প্রমুখ।
আগামী ১৫ জানুয়ারি ফাউন্ডেশনের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সম্মেলনের আয়োজন করা হয়েছে। সভায় সম্মেলন সফল করার লক্ষ্যে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়।
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ইকবাল বাহার জাহিদ দেশের তৃণমূল ব্যবসায়ী ও উদ্যোক্তাদের উন্নয়নে সেবা দিয়ে যাচ্ছেন। -সংবাদ বিজ্ঞপ্তি