নিজস্ব প্রতিবেদক: মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান সম্পর্কে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান মঙ্গলবার সন্ধ্যায় যশোর পৌরসভার ৫ নং ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
কাউন্সিলর রাজিবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলা, বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, দৈনিক সংবাদের বিশেষ প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা রুকুনউদ্দৌলাহ ও তোফাজ্জেল হোসেন প্রমুখ।
অতিথিগণ মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান ও তাদের ভূমিকা নিয়ে স্মৃতিচারণ করেন। অনুষ্ঠানে ব্যাপক সংখ্যক সুধীজন উপস্থিত ছিলেন।