নিজস্ব প্রতিবেদক
যশোরে মোজো সাপোর্ট প্যালেস্টাইন র্যালি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে শহরের চিত্রা মোড় থেকে এ র্যালি বের হয়। র্যালিটি শহরের দড়াটানা, আলী হোসেন মনি রোড, জজকোর্টমোড় হয়ে মুজিব সড়কে গিয়ে শেষ হয়।
র্যালিতে উপস্থিত ছিলেন আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড এর চিফ মার্কেটিং অফিসার মাঈদুল ইসলাম, ব্র্যান্ড ম্যানেজার আদনান শফিকসহ অন্যান্যরা। র্যালিতে আকিজ ফুড এন্ড বেভারেজের কর্মী ছাড়াও সাধারণ মানুষ অংশ নেন।
র্যালি থেকে ফিলিস্তিনের গাজায় নৃশংস গণহত্যার নিন্দা জানানোর পাশাপাশি ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানানো হয়। আয়োজকরা জানান, প্রতিটি মোজো বিক্রি থেকে নির্দিষ্ট অংকের একটি অর্থ ফিলিস্তিনের মানুষের সহায়তার জন্য পাঠানো হচ্ছে। আমরা চাই যুদ্ধ বন্ধ হোক। শান্তি ফিরে আসুক ফিলিস্তিনে।
