নিজস্ব প্রতিবেদক
যশোরে মোবাইল টাওয়ারের সাড়ে ৬ লাখ টাকার ব্যাটারিসহ একটি পিকআপ চুরির ঘটনায় থানায় মামলা হয়েছে। গত ৭ মার্চ গভীর রাতে শহরতলীর চাঁচড়া চেকপোস্ট এলাকা থেকে চুরির পরে কোম্পানির এক্সিকিউটিভ অফিসার আব্দুল হামিদ অজ্ঞাতনামা আসামি দিয়ে কোতোয়ালি থানায় মামলাটি করেছেন।
মামলায় উল্লেখ করা হয়েছে, আব্দুল হামিদ পান্না ব্যাটারি লিমিটেড কোম্পানিতে এক্সিকিউটিভ পদে চাঁচড়া চেকপোস্ট অফিসে চাকরি করেন। (ঢাকা-মেট্রো-ম-১১-৩৪৭৭) নম্বর কোম্পানির একটি পিকআপ গাড়িটি শংকর ঘোষ নামে একজন চালক পরিচালনা করেন। প্রতিদিনের ন্যায় গত ৭ মার্চ গভীর রাত সাড়ে ৩টার দিকে অফিসের পাশে রেখে বাড়িতে চলে যান। পরদিন সকালে ডেলিভারি ম্যান অফিসে এসে দেখেন গাড়িটি নেই। এই ঘটনায় থানায় মামলা হয়েছে। কিন্তু কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। কিন্তু মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার এসআই মোহাম্মদ আব্দুল আলিম জানিয়েছেন, চুরি হওয়া পিকআপ গাড়ি এবং ব্যাটারি উদ্ধারসহ চোর আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
