নিজস্ব প্রতিবেদক: যশোর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক যুবলীগ নেতা আনোয়ার হোসেন বিপুলের জন্মদিন উপলক্ষে যশোরে কোরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল করা হয়েছে। সোমবার বিকালে শহরের একটি মাদ্রাসায় নেতাকর্মীরা এই কোরআন খতম ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করেন।
মাওলানা রফিকুল ইসলাম এই দোয়া মাহফিল পরিচালনা করেন। এর আগে মাদ্রাসার শিক্ষার্থীরা কোরআন খতন করে। দোয়া মাহফিলে যশোর পৌর ছাত্রলীগের সদস্য ও শহর মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক তছিকুর রহমান রাসেলসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এরপর সন্ধ্যায় জেলা যুবলীগের নেতাকর্মীরা আনোয়ার হোসেন বিপুলের জন্মদিনে কেক কাটেন। কেক কাটার সময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক রমজান খান, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক তৌফিকুল ইসলাম শাপলা,
শ্রম ও কল্যাণ সম্পাদক কামরুজ্জামান মামুন, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক উপ-প্রচার সম্পাদক মেজবাহ উদ্দিন, শহরের ৯ নং ওয়ার্ড যুবলীগের সাবেক সহ-সভাপতি শাহ আলম, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জাবের হোসেন জাহিদ, শফিকুল ইসলাম সোহাগ, বিএম জাকির,
সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আহসানুল করীম রহমান, শরীফ এ মাসউদ হিমেল, সাবেক সহ-সম্পাদক মেহেদী হাসান শান্তি, সাবেক বন ও পরিবেশ সম্পাদক সুমন অধিকারী, সাবেক উপ-শিক্ষা ও পাঠচক্র সম্পাদক রেযোয়ান হোসেন মিথুন, সাবেক উপ-দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম বনি,
সাবেক সদস্য ইকবাল হোসেন, বর্তমান সহ-সভাপতি রুহুল কুদ্দুস, যবিপ্রবি ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক একরামুল কবীর দ্বিপ, শহর মুক্তিযুদ্ধ মঞ্চের জেলা সভাপতি আব্দুল কাদের, সাধারণ সম্পাদক তছিকুর রহমান রাসেল প্রমুখ।