নিজস্ব প্রতিবেদক
জাতীয় যুব জোট যশোর জেলা কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে নেতাজী সুভাষ চন্দ্র বসু রোডে জাসদ কার্যালয়ে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
যুব জোটের সহসভাপতি অ্যাডভোকেট মাসুদুল হকে সভাপতিত্বে সভায় পর্যবেক্ষক হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা জাসদের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট অশোক কুমার রায়।
তিনি বলেন, আগামী একাদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি, জামাতসহ মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী কতিপয় মুখ চেনা রাজনৈতিক দল বিদেশি শক্তির সহায়তায় দেশের সংবিধান লঙ্ঘন করে সরকার হটানোর অশুভ খেলায় মেতে উঠেছে। এই অপতৎপরতার বিরুদ্ধে যুব সমাজকে সাথে নিয়ে রুখে দাঁড়াতে হবে।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সহসভাপতি বেলাল হোসেন, হাফিজুর রহমান খোকন, জাতীয় যুব জোটের জেলা সাধারণ সম্পাদক আবুল বাসার মুকুল, যুগ্ম সাধারণ সম্পাদক কবির হোসেন রাব্বুল, দপ্তর সম্পাদক আজিজুর রহমান মিলন, অর্থ বিষয়ক সম্পাদক হাফিজুর রহমান, যুব মহিলা বিষয়ক সম্পাদক মনি বেগম প্রমুখ।
সভা সঞ্চালন করেন সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন মিলন।
