নিজস্ব প্রতিবেদক: যৌতুকের দাবিতে গৃহবধূকে মারপিটের অবিযোগে পুলিশ ইকরামুল মোল্লা নামে একজনকে গ্রেফতার করেছে। যশোর সদরের নরেন্দ্রপুর গ্রামের ইকরামুল মোল্লা ওরফে মাসুদের স্ত্রী সুরাইয়া আক্তার (২৩) বৃহস্পতিবার মামলা করেন। মামলার আসামি হচ্ছে নরেন্দ্রপুর গ্রামের ইকরামুল মোল্লা ওরফে মাসুকে।
মামলায় বলা হয়েছে, পারিবারিকভাবে স্বামী ইকরামুল মোল্লা ওরফে মাসুদের সাথে সুরাইয়া আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকেই ইকরামুল যৌতুক দাবি করে আসছে। যৌতুকের টাকা দিতে রাজি না হওয়ায় ইকরামুল প্রায়ই সুরাইয়াকে মারপিট করে ও বাড়ি চলে যেতে বলতো। এক পর্যায়ে সুরাইয়া বাবার বাড়ি চলে যায়। বিষয়টি সুরাইয়া তার পিতা-মাতাকে জানায়। এরপর সুরাইয়ার বাড়ির লোকজন ও ইকরামুলের বাড়ির লোকজনের সমঝোতার মাধ্যমে সুরাইয়া শ্বশুর বাড়ি ফিরে যায়। কিছুদিন অতিবাহিত হওয়ার পর স্বামী ইকরামুল পুনরায় যৌতুক দাবি ও গালিগালাজ করে এবং সুরাইয়াকে মারপিট করে। সুরাইয়ার বাবা-মা মেয়ের সুখের কথা চিন্তা করে বিভিন্ন সময়ে যৌতুক হিসেবে জামাইকে নগদ ৩ লাখ ১২ হাজার টাকা দেয। গত ৩ মার্চ সন্ধ্যায় সুরাইয়া স্বামীর বাড়ি অবস্থানকালে ইকরামুল পুনরায় সুরাইয়ার কাছে ২ লাখ টাকা যৌতুক দাবি করে। যৌতুকের টাকা দিতে অস্বীকার করলে ইকরামুল সুরাইয়াকে গালি দেয় এবং চুলের মুঠি ধরে মারপিট ও শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে। সুরাইয়ার চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে গেলে ইকরামুল সুরাইয়াকে ছেড়ে দেয়। সুরাইয়া জ্ঞান হারিয়ে ফেলে। জ্ঞান ফিরলে বিষয়টি তিনি মোবাইলে পিতা-মাতাকে জানায়। পওে তারা সুরাইকে উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। চিকিৎসা শেষে সুস্থ হওয়ার পর সুরাইয়া মামলা করে। মামলার তদন্ত কর্মকর্তা এস আই ফজলুর রহমান জানান, শুক্রবার (১১ মার্চ) সকালে ইকরামুলকে বাড়ি থেকে আটক করা হয়েছে।