বুধবার যশোর শহরের পোস্ট অফিস পাড়ায় লেখক পাঠক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। অ্যাডভোকেট কাজী মনিরুল হুদার সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাহাবুব মোর্শদ শাহিন, প্রেসক্লাব যশোরের সাবেক সভাপতি ফকির শওকত, ফরিদ আহমেদ, ডা. হাসান মেহেদী, অ্যাডভোকেট আজিজুল ইসলাম, অ্যাডভোকেট শামস ইমরান, প্রেসক্লাব যশোরের সমাজসেবা ও সাংস্কৃতিক সম্পাদক সাংবাদিক তহীদ মনি, রুহুল আমিন, অ্যাডভোকেট সাদেকা খাতুন, অ্যাডভোকেট মৌলুদা পারভীন ও কাউন্সিলর রাসেদ আব্বাস রাজ প্রমুখ। বৈঠকে ‘বাঙালি মুসলমান প্রশ্ন’ নামক বইয়ের লেখক আমেরিকা নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক হাসান মাহমুদের সাথে যশোরের কয়েকজন পাঠকের পর্যালোচনামূলক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ড. মাহমুদ বাঙালি মুসলমানের উদ্ভব ও ক্রমবিকাশ সম্পর্কে প্রচলিত মতসমূহ পর্যালোচনা করেন ও নতুনতর দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। প্রেস বিজ্ঞপ্তি
সর্বশেষ
- রোটারি ক্লাব অব যশোর মিড সিটির কলার হ্যান্ডওভার সম্পন্ন, নতুন নেতৃত্বে রাকিবুল আলম
- নালিয়া-ধানঘাটা সড়কের নতুন কার্পেটিং নষ্ট করে ভিডিও? যশোরে ঠিকাদারের পাল্টা অভিযোগ
- বেনাপোলে শুল্ক ফাঁকির সিন্ডিকেটের অভিযোগ, রাজস্ব কর্মকর্তার বিরুদ্ধে ঘুষে পণ্য ছাড়ের দাবি
- ৬ নবজাতক মৃত্যুর এক মাস : আদ-দ্বীনের অবহেলা স্পষ্ট, সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন
- যেকোনো মূল্যে বাস্তবায়ন হবে তিস্তা মহাপরিকল্পনা সংসদে প্রধানমন্ত্রীর ঘোষণা
- মায়ের কোলের ঋণ শোধ হলো লাথি-ঘুষিতে!
- ফিরল ভ্রমণের পথ, চাঙা হওয়ার অপেক্ষায় সীমান্ত বাণিজ্য
- ভারতীয় পর্যটন ভিসা চালু, নতুন নিয়মে আবেদন যেভাবে