নিজস্ব প্রতিবেদক
যশোরে লেদ কারখানায় কর্মরত কারিগরদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে মাস্টার এ্যাফটম্যানশীপ (আপস্কিলিং) প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। রোববার যশোর ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতি যশোর কার্যালয়ে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
সংগঠনের কার্যালয়ের সাবেক সভাপতি আবু তালেব বাচ্চু ও সহ-সভাপতি আশরাফ হোসেন লালু প্রশিক্ষণ উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক শামছুল আলম স্বপন, বাইওয়াসেই-প্রজেক্টের লীড ট্রেইনার মশিউর রহমান ও মিজানুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমিতির অফিস সচির রফিফুল ইসলাম।
শহরের পূর্ব বারান্দিপাড়ায় অবস্থিত মোহাম্মদ আলী ইঞ্জিনিয়ারিং প্রশিক্ষণ লেদে ২৫ জনকে প্রশিক্ষণ দেয়া হবে। প্রতিদিন ৩ ঘণ্টা করে ২০দিন এ প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হবে।
