নিজস্ব প্রতিবেদক
বঙ্গবন্ধুর ১০৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে রাঙা প্রভাত সমাজকল্যাণ সংস্থা যশোরের উদ্যোগে শহরের বিভিন্ন বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে সংগঠনটির কার্যালয়ে প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করা হয়।
প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে সেক্রেড হার্ট মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র রিদোয়ান আহমেদ রশীদ, দ্বিতীয় স্থান অধিকার করেছে রাঙা প্রভাত কিন্ডারগার্টেন স্কুলের ছাত্র আলামিন আফনান, তৃতীয় স্থান অধিকার করেছে নবকিশলয় স্কুলের ছাত্রী পূর্বাশা বিশ্বাস অন্তি।
রাঙা প্রভাত যশোরের সভাপতি ও মুক্তিযুদ্ধকালীন বৃহত্তর যশোরের মুজিববাহিনীর উপ-প্রধান অ্যাডভোকেট রবিউল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরষ্কার বিতরণ করেন।
সংস্থাটির সহ সভাপতি অধ্যাপক এস এম আজাহার হোসেন স্বপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ শরীফ এ মাসউদ হিমেল এর সঞ্চালনায় আলোচনা করেন বীর মুক্তিযোদ্ধা রেজাউল ইসলাম জাহাঙ্গীর, রিপন সরকার, সাগুপ্তা ইয়াসমিন, সোনিয়া আরশাদ, রাবেয়া আক্তার, ফারহানা আহমেদ প্রমুখ।
রাঙা প্রভাত সমাজকল্যাণ সংস্থা যশোরের সাধারণ সম্পাদক ও অধ্যক্ষ শরীফ এ মাসউদ হিমেল জানান, বঙ্গবন্ধুর ১০৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে ক্ষুদে শিক্ষার্থীদের সুন্দর হাতের লেখা প্রতিযোগিতায় ৯টি শিক্ষা প্রতিষ্ঠান অংশ নেয়। এগুলো হলো পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়, সেক্রেড হার্ট মাধ্যমিক বিদ্যালয়, মিউনিসিপ্যাল প্রিপারেটরি স্কুল, নব কিশলয় স্কুল, দাউদ পাবলিক স্কুল, অক্ষর শিশু শিক্ষালয়, শিশু নিলয় একাডেমি, ইন্সটিটিউট প্রাথমিক বিদ্যালয় ও রাঙা প্রভাত কিন্ডারগার্টেন স্কুল।
