নিজস্ব প্রতিবেদক: যশোরে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে চতুর্থ দিনে শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল। রোববার বিকেলে শহরের ৬ নম্বর ওয়ার্ডে তিনি এই কম্বল বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি জাবের হোসেন জাহিদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল করিম রহমান, জেলা ছাত্রলীগের সাবেক নেতা রেযোয়ান হোসেন মিথুন, শহর মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আব্দুল কাদের, সাধারণ সম্পাদক তছিকুর রহমান রাসেল, ছাত্রলীগ নেতা শফিকুল ইসলাম শফিক প্রমুখ। এই কম্বল বিতরণ তিনি আরো কয়েকদিন অব্যাহত রাখবেন বলে জানিয়েছেন।