নিজস্ব প্রতিবেদক: যশোর শহরের ধর্মতলা ও শহরতলীর মনোহরপুরে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। রোববার রাত ৮ টার দিকে দুর্ঘটনা ঘটে।
ধর্মতলায় নিহত হয়েছেন শহরের পোস্ট অফিসপাড়ার আবদুস সাত্তারের ছেলে শিমুল হোসেন (৩০)। আর মনোহরপুরে নিহত হয়েছেন কাজীপাড়ার আবদুল মান্নানের ছেলে শেখ মোহাম্ম

দ খোকন (৩৫) ও যশোরের উপশহরের ৬ নম্বর সেক্টরের মঞ্জুরুল ইষলামের ছেলে আরমান হোসেন (৩৫)।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম বলেন, রোববার রাত ৮টার দিকে মোটারসাইকেলযোগে শিমুল হোসেন শহরের ধর্মতলা থেকে চাঁচড়ার দিকে যাওয়ার সময় এক পথচারীকে সাইড দিতে গিয়ে গাছে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলে তিনি নিহত হন।
একই সময়ে যশোর শহরতলীর মনোহরপুরে যশোর-মাগুরা মহাসড়কে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছে ধাক্কা লাগে। এতে প্রাইভেটকারের চালক শেখ মোহাম্মদ খোকন ও যাত্রী আরমান ঘটনাস্থলেই নিহত হন।
প্রাইভেটকারে থাকা আরেক যাত্রী শেখ মোহাম্মদ লিটন জানান, তার ভাই খোকন ঢাকায় ব্যারিস্টার আরিফ অ্যান্ড অ্যাসোসিয়েশনে ম্যানেজার পদে চাকরি করেন। তার স্ত্রী রীনা আক্তার গর্ভবতী। সিজারিয়ান অপারেশনের জন্য তিনি ছুটি নিয়ে বৃহস্পতিবার ঢাকা থেকে যশোরে আসেন।
আজ সোমবার তার স্ত্রীর সিজার হবার কথা রয়েছে। মেয়ে হবে চিকিৎসক জানিয়েছিল। মেয়ের মুখ দেখতে পারলোনা। তারা বাড়িতে থাকা গাড়ি নিয়ে ঘুরতে বের হয়েছিলেন। কিছু দূরে গেলেই একটি মোটরসাইকেল গাড়ির সামনে চলে আসে। মোটরসাইকেলকে রক্ষা করতে গিয়ে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে। এতে দুইজন ঘটনাস্থলেই নিহত হন।
যশোর আড়াইশ শয্যা হাসপাতালের চিকিৎসক সাইফুর রহমান জানান, পৃথক দুটি দুর্ঘটনায় তিনজন মারা গেছেন। তাদের মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।