নিজস্ব প্রতিবেদক: যশোরে আত্মপ্রকাশ ঘটেছে নব সাংস্কৃতিক সংগঠন থিয়েটার ক্যানভাসের। মঙ্গলাবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সংগঠনটির যাত্রা শুরুর বিষয়টি নিশ্চিত করেছেন সংগঠনের প্রতিষ্ঠাতা সম্পাদক কামরুল হাসান রিপন।
উপদেষ্টা মন্ডলীতে রয়েছেন সংস্কৃতিজন মফিজুর রহমান রুন্নু, ডা. আবুল কালাম আজাদ লিটু, আব্দুল আফফান ভিক্টর, টিটো জামান, নাসির উদ্দীন মিঠু, এস এম তৌহিদুর রহমান, অধ্যক্ষ শাহীন ইকবাল, হাবিবুর রহমান বাবলু, কামরুন নাহার কনা, শিমুল রায়, হাবিবুর রহমান মিলন। সদস্য হয়েছেন প্রনব দাস, আনোয়ার লেলিন, মঞ্জুরুল ইসলাম, জহির ইকবাল নান্নু, সঞ্জিত সাহা, হাফিজুর রহমান বাবলু, ইন্দ্রজিৎ রায়, দীপ কামাল।
প্রধান সম্পাদক কামরুল হাসান রিপন, সম্পাদক সমন্বয়ক সোহানুর রহমান সোহাগ, সাংগঠনিক সম্পাদক রোহিত রায়, সহ সাংগঠনিক সম্পাদক কলি রহমান, দপ্তর সম্পাদক স্বাধীন আহমেদ, সহ দপ্তর সম্পাদক নিপা রায়, প্রচার সম্পাদক শেখ সাহিদ শ্রাবন, সহ প্রচার সম্পাদক রোহান আহমেদ, অর্থ সম্পাদক ফারহানা খান, সহ সম্পাদক তুলি নন্দী, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আবির মাহমুদ, সহ তথ্য সম্পাদক কৃষ্ণেন্দু হালদার, অনুষ্ঠান বিষয়ক সম্পাদক সাদিয়া ইয়াসমিন।