নিজস্ব প্রতিবেদক: যশোরে সাজাপ্রাপ্ত আসামি সজলকে গ্রেপ্তার করেছে যশোর র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র্যাব) সদস্যরা।
মঙ্গলবার সকাল দশটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে র্যাব যশোরের সদস্যরা সদরের মনোহরপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। সাজাপ্রাপ্ত আসামি সজল যশোর নতুন উপশহর সি বøকের বাসিন্দা।
র্যাব যশোরের-৬ কোম্পানি লে. কমান্ডার এম নাজিউর রহমান বলেন, গ্রেপ্তারকৃত সজল একটি হত্যা মামলার প্রচেষ্টা মামলার আসামি। আদালত তাকে সেই অপরাধে ৩ মাসের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেন। দীর্ঘদিন সজল পালিয়ে ছিলো। মঙ্গলবার সকালে আমরা জানতে পারি সে সদরের মনোহরপুর এলাকায় অবস্থান করছে। এ সময় সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। দুপুরে তাকে আদালতে হস্তান্তর করা হয়েছে।