কেন্দ্রীয় ঈদগাহে সকাল ৮টা ও ৯টায় দুই জামাত, জেলাজুড়ে উৎসবের আমেজ
নিজস্ব প্রতিবেদক
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে যশোর জেলায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। এবার জেলার আট উপজেলার ৯৩টি ইউনিয়নে প্রায় সাড়ে ছয় হাজার মসজিদ ও ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। ইসলামিক ফাউন্ডেশন যশোর কার্যালয়ের উপ-পরিচালক বিল্লাল বিন কাশেম সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দান প্রথম জামাত সকাল ৮ টায় ও ২য় জামাত ৯টায় অনুষ্ঠিত হবে। এছাড়া জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে প্রথম জামাত ৭ টা ৪৫ মিনিটে, দ্বিতীয় জামায়াত ৮ টা ৪৫ মিনিট, পুলিশ লাইন জামে মসজিদে প্রথম জামাত ৮ টায়, দ্বিতীয় জামাত সাড়ে ৮টায়, চাঁচড়া ডালমিল জামে মসজিদে সকাল ৮টায়, কারবালা জামে মসজিদ সকাল ৮টায়, ওয়াপদা কলোনী জামে মসজিদ সকাল ৮টায়, বায়তুল মামুর জামে মসজিদ, আশ্রম রোড সকাল ৮টায়, আল-মসজিদুল আকসা, রেল রোড সকাল সকাল ৮টায়, বায়তুস সালাম (মাইকপট্রি) জামে মসজিদ সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। শহরের আমিনিয়া আলিয়া মাদ্রাসা জামে মসজিদ ১ম জামাত সকাল ৮টায়, ২য় জামাত ৯টায়, যশোর সদর উপজেলা পরিষদ জামে মসজিদ সকাল ৮ টায়, উপশহর কেন্দ্রীয় ঈদগাহ সকাল ৮টা, বেজপাড়া আজিমাবাদ জামে মসজিদে সকাল ৮টা, পাগলাদাহ হাফেজিয়া মাদ্রাসা ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায়, লেবুতলা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল ৮টায়, ইছালী কামারগন্যা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল ৮ টায় জামাত হবে। বিজয়নগর দক্ষিণ ঈদগাহ ময়দানে সকাল ৮টায়, ছিলুমপুর বায়তুন নুর ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায়, ঘুরুলিয়া স্কুল ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায়, বসুন্দিয়া বায়তুস সালাম কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল ৮ টা ৩০ মিনিটে, জয়ান্তা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল ৮টায়, নারাঙ্গালী কেন্দ্রীয় ঈদগাহে সকাল সাড়ে ৮টায়, এড়েন্দা বাজার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল ৮টায়, আশরাফুল উলুম মাদ্রাসা ঈদগাহে সকাল সাড়ে ৮টায়, আবেদিয়া দাখিল মাদ্রাসা ফুলতলা ঈদগাহে ময়দান সকাল ৯টায়, কচুয়া হাইস্কুল ঈদগাহে সকাল ৮টায়, চুড়ামনকাটি ছাতিয়ানতলা কেন্দ্রীয় ঈদগাহে সকাল ৮টায়, বাদিয়াটোলা ঈদগাহ ময়দানে সকাল ৮টায়, সিরাজসিংগা মধ্যপাড়া ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায় জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া বালিয়াডাংগা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ঈদগাহে সকাল সাড়ে ৭টা, তালবাড়িয়া হুসাইনিয়া মাদ্রাসা ঈদগাহে সকাল সাড়ে ৮টায়, পুরাতন কসবা ঢাকা ব্রিজ ঈদগাহে সকাল ৮টায়, শানতলা দক্ষিনপাড়া ঈদগাহ ময়দানে সকাল ৮ টায়, চাঁচড়া পশ্চিমপাড়া ঈদগাহ ময়দানে সকাল ৭ টা ৪৫ মিনিটে, আরিচপুর কেন্দ্রীয় ঈদাগাহ ময়দানে সকাল ৮ টা ২০ মিনিট, বালিয়া ভেকুটিয়া কলোনী পশ্চিমপাড়া কেন্দ্রীয় ঈদগাহে সকাল ৮ টা ১৫ টায়, বসুন্দিয়া পুরাতন জামে মসজিদ ও মারকাজুল কুরআন মাদ্রাসায় সকাল সাড়ে ৭ টায়, তেজরোল কেন্দ্রীয় ঈদগাহে সকাল সাড়ে ৮টায় জামাত অনুষ্ঠিত হবে। এদিকে কেশবপুর কেন্দ্রীয় ঈদগাহে (দুটি জামাত) সকাল সাড়ে আটটায় ও সকাল সাড়ে নয়টায়, আলতাপোল ঈদগাহে সকাল আটটায়, মজিদপুর ঈদগাহে সকাল সাড়ে আটটায়, সাবদিয়া ঈদগাহে সকাল আটটায়, মধ্যকুল ঈদগাহে সকাল আটটায়, ভোগতি ঈদগাহে সকাল সাড়ে সাতটায়, নতুন মূলগ্রাম ঈদগাহে সকাল আটটায়, মূলগ্রাম ঈদগাহে সকাল সাড়ে আটটায়, বাইসা ঈদগাহে সকাল সাড়ে আটটায়, নুড়ীতলা ঈদগাহে সকাল নয়টায়, কলাগাছি কেন্দ্রীয় ঈদগাহে সকাল আটটায় ও মজিদপুর কেন্দ্রীয় ঈদগাহে সকাল সাড়ে আটটায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। মণিরামপুর উপজেলা শহরের কামালপুর ঈদগাহে সকাল ৮টায়, হাকাবো মাদ্রাসা ঈদগাহে সকাল ৮টায়, হাকোবা কেন্দ্রীয় ঈদগাহে সকাল ৮টায়, মণিরামপুর ফাজিল মাদ্রাসা ঈদগাহে দুটি জামায়াত অনুষ্ঠিত হবে। প্রথমটি সকাল ৭টায় ও দ্বিতীয়টি সকাল ৮টায়। জয়নগর ঈদগাহে সকাল সাড়ে ৮টায়, জুড়ানপুর, মহাবেদপুর ঈদগাহে সকাল ৮টায়, স্বরুপপুর ঈদগাহে ৯টায়, বাঁধাঘাটা ঈদগাহে সকাল সাড়ে ৭টায়, বিজয়রামপুর মান্দারতলা কেন্দ্রীয় ঈদগাহ সকাল ৮টায়, মণিরামপুর থানা মসজিদ সংলগ্ন ঈদগাহে সকাল সাড়ে ৭টায় ঈদের নামাজে জামাত অনুষ্ঠিত হবে। বাঘারপাড়া উপজেলায় ১৩টি স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এর মধ্যে বাঘারপাড়া সিদ্দিকীয়া কামিল মাদ্রাসা ময়দানে সকাল সাড়ে ৭টায়, দোহাকুলা বাজার ঈদগাহে সকাল ৭টা ৩৫ মিনিটে, চাড়াভিটা হাইস্কুল ময়দানে সকাল ৭টায় ৪৫মিনিটে, ধলগ্রাম হাইস্কুল ময়দানে সকাল ৮টায়, আগড়া বাজার মসজিদ ময়দানে সকাল ৮টায়, নারিকেলবাড়ীয়া বাজার ময়দানে সকাল ৭টা ৪৫মিনিটে, দয়রামপুর মাদ্রাসা ময়দানে সকাল ৮টা ১০মিনিটে, ইন্দ্রা হাই স্কুল ময়দানে সকাল ৭টা ৪৫মিনিটে, রায়পুর বাজার স্কুল ময়দানে সকাল ৮টায়, খাজুরা বাজার হাইস্কুল ময়দানে সকাল ৮টায়, সেকেন্দারপুর হাইস্কুল ময়দানে সকাল ৮টায়, জহুরপুর ঈদগাহে সকাল ৮টায়, বেতালপাড়া ঈদগাহ ময়দানে সকাল ৭টা ৪৫ মিনিটে ঈদের নামাজে জামাত অনুষ্ঠিত হবে। অভয়নগর উপজেলায় নওয়াপাড়া ড্রাইভারপাড়া ঈদগাহে ৮ টায়, নওয়াপাড়া মাঠপাড়া জাঃ মঃ ঈদগাহে সকাল ৮ টায়, সবুজবাগ রানা ভাটা ঈদগাহে ৮ টায়, কলাতলা স্কুল মাঠ ঈদগাহ সকাল ৭ টা ১০ মিনিটে, বায়তুল হামদ পঃ পাড়া ঈদগাহে সকাল ৭ টায়, বাঘাবাড়ি ঈদগাহ সকাল ৭ টা ১৫ মিনিটে, বুইকারা ঈদগাহ সকাল সাড়ে ৭ টায়, সরকারি গোরস্থান ঈদগাহে সকাল ৭ টায়, সরখোলা ঈদগাহে সকাল ৮টায়, মেহাজের পাড়া ঈদগাহে সকাল ৭ টা ৪৫ মিনিটে, নওয়াপাড়া পৌরসভা কেন্দ্রীয় ঈদগাহে সকাল ৭ টায়, নওয়াপাড়া পীরবাড়ি মাদ্রাসায় সকাল ৭টায়, নওয়াপাড়া শংকরপাশা মাধ্যমিক বিদ্যালয় মাঠে সকাল ৭টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। মাঠে সকাল সাড়ে আটটায় এবং পীর বাড়ি ঈদগাহে সকাল আটটায় ঈদের নামাজে জামাত অনুষ্ঠিত হবে। চৌগাছা উপজেলার চৌগাছা কামিল মাদ্রাসা ঈদগাহে সকাল সাড়ে আটটায়, উপজেলা শাহী মসজিদ ঈদগাহে সকাল আটটায়, ইছাপুর ঈদগাহে সকাল সাড়ে আটটায়, স্বরুপদাহ ঈদগাহে সকাল সাড়ে আটটায়, সলুয়া বাজার ঈদগাহে সকাল আটটায়, সিংহঝুলি ঈদগাহে সকাল সাড়ে আটটায়, ফুলসারা ঈদগাহে সকাল সাড়ে আটটায়, পাতিবিলা ঈদগাহে সকাল আটটায়, পুড়াপাড়া ঈদগাহে সকাল আটটায়, নারায়নপুর ঈদগাহে সকাল সাড়ে আটটায় এবং হাকিমপুর ঈদগাহে সকাল সাড়ে আটটায় ঈদের নামাজে জামাত অনুষ্ঠিত হবে। ঝিকরগাছা বিএমহাই স্কুল ময়দানে সকাল সাড়ে সাতটায়, কাটাখাল ঈদগাহে সকাল সাতটায়, কায়েমকোলা বাজার ইদগাহ সকাল আটটায়, বাঁকড়া জে. কে হাইস্কুল ঈদগাহে সকাল আটটায়, মাটিকুমড়া স্কুল ঈদগাহে সকাল আটটায় এবং বায়সা স্কুল ঈদগাহে সকাল আটটায় ঈদের নামাজে জামাত অনুষ্ঠিত হবে। শার্শা কেন্দ্রীয় ঈদগাহে সকাল সাড়ে আটটায়, নাভারন কেন্দ্রীয় ঈদগাহে সকাল সাড়ে আটটায়, উলাশি কেন্দ্রীয় ঈদগাহে সকাল আটটায়, বাগআঁচড়া কেন্দ্রীয় ঈদগাহে সকাল আটটায় এবং বেনাপোল বাজার কেন্দ্রীয় ঈদগাহে সকাল সাড়ে আটটায় ঈদের নামাজে জামাত অনুষ্ঠিত হবে। ইসলামিক ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, ঈদের নামাজকে কেন্দ্র করে প্রয়োজনীয় দিকনির্দেশনা ইতোমধ্যে সংশ্লিষ্ট সকল ইমাম, খতিব ও কমিটির কাছে পৌঁছে দেওয়া হয়েছে। নামাজের আগে খুতবায় ধর্মীয় মূল্যবোধ, মানবিকতা, সাম্য ও ভ্রাতৃত্ববোধের গুরুত্ব তুলে ধরার জন্যও বিশেষভাবে নির্দেশনা দেওয়া হয়েছে। এদিকে, ঈদের জামাত নির্বিঘ্ন ও নিরাপদ করতে আইন-শৃঙ্খলা বাহিনীও প্রস্তুত রয়েছে। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনগুলো একযোগে কাজ করছে।
