নিজস্ব প্রতিবেদক: যশোর সদর উপজেলার তফসীডাঙ্গা মাদ্রাসাপাড়া এলাকার মাঠে থাকা পানি সেচের স্যালো মেশিন ও বৈদ্যুতিক মোটর পাম্প চুরির অভিযোগে কোতোয়ালি থানায় মামলা হয়েছে। ওই গ্রামের মৃত হাশেম আলী বিশ^াসের ছেলে আসাদুল বিশ^াস তিন চোরের নাম উল্লেখ করে শনিবার দুপুরে মামলা করেন।
মামলার আসামিরা হচ্ছে, সদর উপজেলার তফসীডাঙ্গা মাদ্রাসার পাড়ার মন্টুর ছেলে রানা, তফসীডাঙ্গা বেড়বাড়ির গ্রামের মাসুদ রানার ছেলে জিসান ও একই উপজেলার মাহিদিয়া মোল্লাপাড়ার আকরামের ছেলে সাকিব। কোতোয়ালি থানা পুলিশ চুরির সাথে জড়িত ও চুরি হওয়া মালামালসহ দুই চোরকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হচ্ছে, রানা ও সদর উপজেলার মাহিদিয়া মোল্লাপাড়ার সাকিব। গ্রেফতারকৃতদের কাছ থেকে চুরি হওয়া পানি সেচের স্যালো মেশিন (সাবমার্সিবল পাম্প) ও একই সময় মাহিদিয়া গ্রামের হাফিজুর রহমানের বাড়ির উঠানের পশ্চিম পাশের্^ অবস্থিত টিউবওয়েলের পানি তোলার একটি বৈদ্যুতিক মোটর পাম্প উদ্ধার করা হয়।
চুরি হওয়া মালামালের মূল্য ২৮ হাজার টাকা। চুরি হওয়ার পর বাদি বিভিন্ন ভাবে জানতে পারেন তার সাবমার্সিবল পাম্প ও পাশ^র্তীর বৈদ্যুতিক মোটর পাম্প আটক চোরেরা চুরি করে যায়। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করার পর কোতয়ালি থানা পুলিশ অভিযানে নেমে দুই চোরকে চুরি যাওয়া মালামালসহ গ্রেফতার করে।