নিজস্ব প্রতিবেদক: যশোরে গাছের সাথে মোটরসাইকেলের ধাক্কায় মাহমুদুল হাসান ইমন (২১) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। তিনি সদরের বালিয়া ভেকুটিয়া গ্রামের বাসিন্দা। সে যশোর ধর্মতলায় মডেল পলিটেকনিক কলেজের ছাত্র। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে যশোর এয়ারপোর্ট রোড বাইপাস সড়কে এ দুর্ঘটনাটি ঘটে।
উদ্ধারকারী বিমানবন্দর স্কুলের ছাত্র মাহিম খান জানায়, দুপুর ১২টার দিকে এয়ারপোর্ট রোডে ইমন খুব দ্রুতগতীতে বাইক চালিয়ে যাবার সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা দেয়। এ সময় ইমনের মাথায় গুরুতর আঘাত পায়। এসময় স্কুল ছাত্ররা দেখতে পেয়ে ইমন কে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে যশোর ২৫০শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসে।
যশোর ২৫০শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক সাইফুর রহমান জানান, দুপুরে কয়েকজন ছাত্রছাত্রী ইমন নামে একজনকে উদ্ধার করে নিয়ে আসলে পরীক্ষা নিরিক্ষা করে ইমনকে মৃত ঘোষণা করে।
যশোর কোতোয়ালি থানার ওসি তাজুল ইসলাম জানান, যশোর এয়ারপোর্ট রোড বাইপাস সড়কে ইমন নামে একজন নিহত হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।