নিজস্ব প্রতিবেদক: যশোর খুলনা মহাসড়কের বকচরে এক সড়ক দুর্ঘটনায় মণিরামপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুজিবর রহমানসহ দুই আইনজীবী হতাহতের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।
বৃহস্পতিবার বেলা একটার সময় যশোর থেকে মোটরসাইকেলযোগে বাড়িতে যাচ্ছিলেন মণিরামপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুজিবর রহমান (৫০) ও তার সহযোগি মণিরামপুর উপজেলার স্বরূপদহ গ্রামের আলমগীর হোসেন (৩২)। পথিমধ্যে বকচর জোড়া মন্দিরের সামনে পৌঁছালে খুলনাগামী একটি ট্রাক পিছন থেকে মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল চালক আলমগীর হোসেন চাকার নীচে পিষ্ট হন এবং মুজিবর রহমান গুরুতর আহত হন। স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক ডা. সালাহ উদ্দীন বাবু আলমগীর হোসেনকে মৃত ঘোষণা করেন।