জ্যেষ্ঠ প্রতিবেদক: যশোরে হজযাত্রীদের করোনা ভ্যাকসিনের বুস্টার ডোজ দিতে জোর তৎপরতা শুরু হয়েছে। আগামী সোমবার সিভিল সার্জন অফিসে ভ্যাকসিন পৌঁছানোর কথা রয়েছে। সবকিছু সবকিছু ঠিকঠাক থাকলে মঙ্গলবার থেকেই ভ্যাকসিন প্রদান কার্যক্রম শুরু হবে। ডেপুটি সিভিল সার্জন নাজমুস সাদিক বিষয়টি নিশ্চিত করেছেন।
চলতি বছর যশোরের ৭৯৪ জন হজে যেতে নিবন্ধন করেছেন। সৌদি সরকার হজযাত্রীদের জন্য কিছু শর্তারোপ করেছে। তারমধ্যে অন্যতম বুস্টার ডোজ গ্রহণ। এ পরিস্থিতিতে হজে গমনেচ্ছুদের জন্য ২৯ এপ্রিল বিশেষ বিজ্ঞপ্তি জারি করে ধর্ম মন্ত্রণালয়।
বিজ্ঞপ্তি প্রকাশের পরই শর্ত পূরণে তৎপর হন হজে গমেনচ্ছুকরা। যার ধারাবাহিকতায় যশোরের ৭৯৪ জন রয়েছেন বুস্টার ডোজ গ্রহণের অপেক্ষায়। আগামী মঙ্গলবার থেকে পর্যায়ক্রমে তাদের বুস্টার ডোজ প্রদানে জোর প্রস্তুতি গ্রহণ করেছে যশোর সিভিল সার্জন অফিস।
যশোর ইসলামী ফাউন্ডেশ সূত্রে জানা যায়, এবছর বাংলাদেশ থেকে ৫৭ হাজার ৮৫৬ জন হজে যেতে পারবেন। সূত্র জানায়, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৯ জুলাই সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে।