নিজস্ব প্রতিবেদক
১০ দফা দাবিতে মিছিল, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ পান চাষি সমিতি যশোর শাখা। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে শহরের দড়াটানা মোড় থেকে একটি মিছিল বের করেন। মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে মানববন্ধন করেন পান চাষিরা। পরে জেলা প্রশাসকের মাধ্যমে কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেয়া হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, পান দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থকরী ফসল। একসময় এ ফসল রপ্তানি করে প্রতি বছর ৩৪শ’ কোটি টাকার বৈদেশিক মুদ্রা আয় হতো। কিন্তু বর্তমানে পান রপ্তানিতে শুল্ক প্রতি কেজি ১ ডলার থেকে বাড়িয়ে ৫ ডলার করায় রপ্তানিকারক দেশগুলো বাণিজ্য বন্ধ করে দিয়েছে। এতে পান বাজারে ধস নেমেছে। চাষিরা ন্যায্যমূল্য পাচ্ছেন না এবং অনেকেরই ব্যাংক ও এনজিও ঋণের বোঝায় ভিটেমাটি হারানোর উপক্রম হয়েছে।
এ অবস্থায় পান চাষিরা রপ্তানি শুল্ক বৃদ্ধি অবিলম্বে বাতিল, রপ্তানি বৃদ্ধিতে সব প্রতিবন্ধকতা দূর, আপৎকালীন সময়ে এনজিও ঋণের কিস্তি বন্ধ, পান চাষিদের প্রণোদনা, পান চাষের উপকরণের দাম কমানো, পান গবেষণা কেন্দ্র স্থাপন এবং আধুনিক পান সংরক্ষণাগার নির্মাণসহ ১০ দফা দাবি জানান।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ পান চাষি সমিতি যশোর জেলা শাখার উপদেষ্টা তসলিম-উর রহমান, জিল্লুর রহমান ভিটু, সদস্য মিজানুর রহমানসহ জেলা কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।
সর্বশেষ
- বিদ্যুৎ সাশ্রয় : সারাদেশে রাত ৮টার মধ্যে সব দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত
- ইফার বই বিক্রয় সহকারী নজরুল কোটিপতির রহস্য কী ?
- এসএসসিতে নকল ঠেকাতে কঠোর যশোর শিক্ষা বোর্ড
- হেঁটে হেঁটে প্রধানমন্ত্রীর তদারকি
- জ্বালানিতে প্রতিদিন ১৬৭ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার : প্রতিমন্ত্রী অমিত
- রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাস পদ্মা নদীতে পড়ে গেল, যাত্রীর উদ্ধারে অভিযান শুরু
- ২৫ মার্চ গণহত্যা দিবসে দেশব্যাপী এক মিনিট ‘ব্ল্যাকআউট’ কর্মসূচি
- ইরান যুদ্ধে কূল-কিনারা পাচ্ছেন না ট্রাম্প, খুঁজছেন বের হওয়ার পথ
