নিজস্ব প্রতিবেদক: যশোরে তাড়ি বিক্রির অভিযোগে সৈয়দ ইসলাম নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ সময় খাটের নিচ থেকে ১০ লিটার তাড়ি উদ্ধার হয়। তিনি সদর উপজেলার নতুন খয়েরতলা গ্রামের মৃত নিজার উদ্দিনের ছেলে। এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় মাদক আইনে মামলা হয়েছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে সৈয়দ ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে ১০ লিটার তাড়ি উদ্ধার করা হয়। এ সময় পালানোর চেস্টা করলে পুলিশ তাকে ধরে ফেলে।